গাজীপুর সিটি নির্বাচন
বিএনপি সমর্থিত প্রার্থীর
নাম ঘোষণা হতে
পারে আজ
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২২:১৩
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় সমর্থিত মেয়র প্রার্থীর নাম আজ শনিবার ঘোষণা করা হতে পারে। দলের শীর্ষ পর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার এবং দলের চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের মধ্যে মেয়র পদে কে পাচ্ছেন দলের হাই কমান্ডের সমর্থন? এনিয়ে দুই প্রার্থীর মতই গভীর উত্কণ্ঠায় রয়েছেন তাদের কর্মী-সমর্থকরা। উভয়ের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উত্তেজনা। সমর্থন পেতে দু’জনেই শীর্ষ পর্যায়ে লবিং ও যোগাযোগ রক্ষা করে চলেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ জানান, নেত্রী প্রার্থীদের সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন। যে কোন দিন তিনি দলের সিদ্ধান্ত জানাবেন।