ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

নড়াইলের লোহাগড়ার তেলকাড়া গ্রামে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই স্বাধীন মোল্লা (৪১) নিহত হয়েছেন।গত বৃহস্পতিবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউপির তেলকাড়া গ্রামের রিপন মোল্লার সঙ্গে বড় ভাই স্বাধীন মোল্লার পাওনা টাকা নিয়ে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে গত মঙ্গলবার রিপন মোল্লা তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে হাসপাতালে ভর্তি করা হলে গত বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করেছেন।