লাক্স অফারে ঢাকার বিজয়ীদের মধ্যে হীরার লকেট হস্তান্তর

‘লাক্স কিনে জিতে নিন হীরার লকেট’ অফারে প্রথম ১৫০টি হীরার লকেট গতকাল শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বিজয়ীদের কাছে হস্তান্তর করা হলো। আগামী সপ্তাহে ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, খুলনা ও সিলেটে হস্তান্তর অনুষ্ঠান হবে। “লাক্স কিনে জিতে নিন হীরার লকেট“ অফারে প্রথম ১৫০টি হীরার লকেট জিতে নিলেন ঢাকার ১৫০ জন ভাগ্যবান বিজয়ী। গত ১১ মে শুরু হয় লাক্স কিনে জিতে নিন হীরার লকেট অফার। এই অফারে ১০০ গ্রাম লাক্স কিনে মোড়কের গায়ের কোডটি এসএমএস করেন বিজয়ীরা। এরপর ফিরতি এসএমএস এর সঠিক উওর দিয়ে তারা জিতে নিলেন হীরার লকেট । ৩১ মে শুধু ঢাকা বিভাগের বিজয়ীর হাতে হীরার লকেট তুলে দেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৯, ২০১০ এবং ২০১২ বিজয়ী মেহজাবিন, মেহবুবা ইসলাম রাখী ও সামিহা সাঈদ। ঢাকার বাইরে বাকি বিজয়ীদের তাদের নিকটস্থ স্থানে আনুষ্ঠানিকভাবে হীরার লকেট হস্তান্তর করা হবে। আগামী সপ্তাহে লাক্স হীরার লকেট হস্তান্তর অনুষ্ঠানটি আয়োজন করা হবে ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া এবং সিলেট নগরীতে।-প্রেস বিজ্ঞপ্তি