মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২২:৩৯
আবু হায়াত
দৈনিক ডেসটিনির রিপোর্টার শেখ মাহমুদ এ রিয়াতের পিতা বিশিষ্ট সমাজসেবক শেখ আবু হায়াতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে খুলনায় মরহুমের নিজ বাড়িতে দোয়া ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। সাবেক সরকারি এই কর্মকর্তা সমাজসেবক ও আধ্যাত্মিক সাধক ছিলেন।