কুষ্টিয়ার চরমপন্থি নেতা মুকুলের স্ত্রী পিস্তলসহ রাজধানীতে গ্রেফতার
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২২:৫৩
কুষ্টিয়ার চরমপন্থি দলের শীর্ষনেতা মুকুলের স্ত্রী শাহিদা বেগম পিস্তলসহ রাজধানীতে গ্রেফতার হয়েছেন। র্যাব-২-এর টিম বৃহস্পতিবার রাতে কলাবাগান রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ গুলি, ৩ লাখ ৬৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন সেট। র্যাব-২ অপারেশস অফিসার রায়হানউদ্দিন খান জানান, র্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর আনোয়ারুল হকের নেতৃত্বে গভীর রাতে কলাবাগানের সেন্ট্রাল রোডে অভিযান চালিয়ে চরমপন্থি নেতা মুকুলের স্ত্রীকে গ্রেফতার করা হয়। তাকে কলাবাগান থানায় সোপর্দ করা হয়েছে। অস্ত্র আইনে মামলা হয়েছে।