ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০ কিমি যানজট
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২৩:০১
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৫০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় টাঙ্গাইল সদর উপজেলার মহাসড়কের রসুলপুর এলাকায় একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে উত্তেজিত জনতা ট্রাকটি মহাসড়কেই আটক রাখলে এ যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, ভোর রাতে সদর উপজেলার মহাসড়কের করটিয়ায় এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও রাস্তার মাঝামাঝি থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ১১টায় দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সড়ানো হয়েছে বলে তিনি জানান।