আজকের রাশিফল

২ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার আজ ১৯ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২২ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ । আপনার শুভসংখ্যা: ২ ও ৫। শুভবার: সোম এবং বুধবার। শুভরত্ন:পান্না ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি:মানবতাবাদী, সহানুভূতিশীল ও উষ্ণ হূদয়ের অধিকারী। বুদ্ধ প্রখর। ভদ্র তবে মনের ভিতর অশান্ত কল্পনা সবসময় প্রভাব বিস্তার করে। দ্বন্দ্ব, সংঘাত ও ঝামেলা এড়িয়ে চলতে চান। ডিপ্লোমাসী আছে আপনার। ইতিহাস ও সাহিত্যের প্রতি অনুরক্তা। বাসস্থান পরিবর্তন ভ্রমণের প্রতি ঝোঁক আছে। সাফল্য লাভে আরো বৈষয়িক হতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী টমাস হার্ডি, সুরকার এডওয়ার্ড এলগার, অভিনেত্রী নার্গিস, সাংবাদিক বোরহান আহমেদ। ক্রিকেটার স্টিভ ওয়াহ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ চলাফেরায় সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যথায় কোনো ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। চাকরির ক্ষেত্রে কোনো আশা পূরণ হতে পারে। আজ কর্মব্যস্ত দিন কাটাবেন বলে আশা করা যায়। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। সরকারি বা বেসরকারি চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। দাম্পত্য শান্তি বজায় থাকবে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ গুরুত্বপূর্ণ কোনো কাজ না নিলেই ভালো করবেন। বরং সম্ভব হলে দায়িত্ব এগিয়ে চলুন। সামাজিক কাজে জড়াতে পারেন। খ্যাতি ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ আপনার ভালো ব্যবহারের জন্য অন্যের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবেন। কাজকর্মে অন্যের সহযোগিতা পাবেন। আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। প্রতিযোগী সম্পর্কে সাবধান থাকলে ভালো করবেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। যোগ্যতা দিয়ে নতুন কোনো চাকরি পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। পুরানো কোনো বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ মিডিয়া কর্মীদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে সুনাম ও সাফল্য আসতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ক্লান্তি ও অবসান পরিহার করতে পারলে ভালো করবেন। অকারণ ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। বিনোদন শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ জন সম্পৃক্ত কাজে সতর্ক থাকার চেষ্টা করুন। দলীয় কোন্দল এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। রাজনীতিবিদদের অধিকতর সর্তক থাকতে হবে। আপনার কার্যকলাপে অন্যরা ক্ষুব্ধ হতে পারে। শিক্ষাবিদদের জন্য দিনটি শুভ। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। চেষ্টা জোরদার করুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। রোগব্যাধীকে অবহেলা না করলেই ভালো করবেন। আর্থিকদিক ব্যয় বহুল হতে পারে। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কোনো বিবাহিত কন্যার ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। সামগ্রিকভাবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজকর্মে অগ্রগতি আশা করতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারেল ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে পারলে ভালো করবেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কর্ম প্রার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিশেষ কোনো সুযোগ পেতে পারেন। নিজের ভাব প্রবণতার জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আবেগকে প্রশ্রয় না দিলেই ভালো করবেন। কাজকর্মে সাময়িক বাধা কাটিয়ে উঠতে পারবেন। গুরুত্বপূর্ণ কোনো কাজে সাফল্য আসতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ অপরের ক্ষতি হতে পারে এমন কাজ থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। কাজকর্মে কোনো ভুল না করলেই ভালো করবেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ কর্মস্থলে কোনো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। চাকরিজীবীদের বদলি বা পদোন্নতির সম্ভাবনা আছে। কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।