দিল্লির ক্লাসিক্যাল গায়ক সমরজিত্ এখন ঢাকায়

এখনকার নিবাস দিল্লি হলেও বেড়ে ওঠা চট্টগ্রামে গুণী ক্লাসিক্যাল গায়ক সমরজিত্। দিল্লির বিখ্যাত সংগীত বিদ্যাপীঠ গান্ধর্ব মহাবিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এ ছাড়া সর্বশেষ বাংলাদেশের জি-সিরিজ থেকে তার একটি একক অ্যালবাম বের হয় ‘এক চিলতে রোদ’ নামে। এরই ভেতরে ভারতে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে গানও করেছেন। বর্তমানে একটি হিন্দি অ্যালবাম করছেন। যেখানে সমরজিতের সাথে গেয়েছেন সারেগামাপা চ্যাম্পিয়ন সঞ্চিতা। অল্প ক’দিনের জন্য ঢাকায় এলেও বেশ ক’টি টেলিভিশন লাইভ কনসার্টে অংশ নেবেন তিনি। এ প্রসঙ্গে সমরজিত্ রায় বলেন, ‘বেশ কিছুদিন থাকার প্ল্যান করেই এসেছি। নতুন রেকর্ডিংয়ের পরিকল্পনাও রয়েছে।’