অডিশন পর্ব শেষ হলো
‘হোম মেকার অব দ্য ইয়ার’-এর
প্রকাশ : ০১ জুন ২০১৩, ১৯:১২
এক হাজার অংশগ্রহণকারীকে পেছনে ফেলে সেরা ৩০ জন জায়গা করে নিলেন ‘আরএফএল হোম মেকার অব দ্য ইয়ার’-এর ঢাকা জোনের অডিশনে। চার দিনের অডিশন থেকে এই ৩০ জন টিভি রাউন্ডে অংশ করার সুযোগ পেলেন। ঢাকা জোনের অডিশন দুই দিনব্যাপী হওয়ার কথা থাকলেও ব্যাপক সংখ্যক অশংগ্রহণকারীর কারণে এর সময়সীমা দুই দিন বৃদ্ধি করা হয়। ফেব্রুয়ারি মাসে রংপুরে অডিশন রাউন্ড তথা প্রাথমিক বাছাই পর্ব শুরু হয় এবং পর্যায়ক্রমে রাজশাহী, বরিশাল, খুলনা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে অডিশন শেষে সর্বশেষ ঢাকায় অডিশন রাউন্ডের শেষ পর্ব অনুষ্ঠিত হয়। দেশের ৯টি জোনের অডিশনে মোট ১০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।