পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ

কিছুদিন আগে পত্র-পত্রিকায় পড়েছিলাম, ৬৫ বছর হলেই ভারতীয় হাইকমিশনে গিয়ে নয়, চেকপোস্টে গেলেই তাদেরকে ভারতে যাওয়ার ভিসা প্রদান করা হবে। কিন্তু এর বাস্তবায়ন এখনও হয়নি। তবে যাদের বয়স ৫৯ বছর অতিক্রম করেছে তারাও এক অর্থে বৃদ্ধ-বৃদ্ধা। এ অবস্থায় তাদেরকে ৫৯ বছর হলেই পোর্ট ভিসা প্রদানের উদ্যোগ নেবার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকষণ করছি। লিয়াকত হোসেন খোকন, বাসা-৭, রোড-২৭, রূপনগর আবাসিক এলাকা, ঢাকা