কুমিল্লা-দাউদকান্দি রেললাইন চালু করা হোক
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২১:০৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ। আর বন্দর নগরী চট্টগ্রাম থেকে কুমিল্লা রেললাইন রয়েছে। কুমিল্লা থেকে ঢাকা যেতে হয় আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া-নরসিংদী-টঙ্গী হয়ে। কিন্তু কুমিল্লা-দাউদকান্দি রেললাইন চালু হলে কুমিল্লাসহ দক্ষিণাঞ্চলের অনেক যাত্রী দাউদকান্দি পর্যন্ত রেলে যাতায়াত করবে। ফলে বাস রুটে চাপ কমবে এবং রেল বিভাগে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোরশেদ হায়দার, হোমনা, কুমিল্লা