পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

জিগাতলায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম তামান্না আঞ্জুম মুস্তফা। তিনি হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। থাকতেন তার পরিবারের সঙ্গে জিগাতলার ৪৩/১৩, হাজী আবসার উদ্দিন রোডে ছয়তলা ভবনের পঞ্চম তলায়। তার বাবার নাম গোলাম মোস্তফা। এক ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। তামান্নার বাবা জানান, দুপুর পৌনে একটার দিকে ঐ বাড়ির ছাদ থেকে তার মেয়ে আকস্মিক পিছলে নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।