বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটি
হেমাটোলজি বিভাগের বৈকালিক বিশেষজ্ঞ চিকিত্সা সেবা চালু
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:০৩
ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, লিস্ফোমা, মাইলোমা, রক্তস্বল্পতা, রক্তক্ষরণজনিত সমস্যা, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, আইটিপি, ডিআইসি, থ্রোম্বোসিস, হেমোরেজিক ডেঙ্গুজ্বরসহ সকল প্রকার রক্তজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য গতকাল শনিবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)তে হেমাটোলজি বিভাগের বৈকালিক বিশেষজ্ঞ চিকিত্সাসেবা চালু হয়েছে। দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিনসেড বহির্বিভাগের ২নং ব্লকের ৮নং কক্ষে উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম ইউনুসসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি