লুটেরাদের হাত থেকে মুক্ত হলে দেশ এগুবে

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বলেছেন, লুটেরাদের হাত থেকে রাজনীতি অর্থনীতি মুক্ত করলে বাংলাদেশ এগুতে পারবে। শুক্রবার পার্টির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রানা প্লাজা উদ্ধার কর্মী ও প্রতিষ্ঠানের সম্মান জ্ঞাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। পরিকল্পনা উন্নয়ন একাডেমীতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান। অনুষ্ঠানে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্ণধার ডা. এনামুর রহমান, নাট্যকর্মী আসমা আক্তার, গনজাগরণ মঞ্চের রওশন জাহান, উদ্ধারকর্মী কায়কোবাদসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ১০টি প্রতিষ্ঠান ও ২০০ উদ্ধারকর্মী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠান ও উদ্ধারকর্মীদের মেডেল ও ক্রেস্ট উপহার দেয়া হয়।