ওরাল হেলথ্ ফাউন্ডেশনের দুই দিনব্যাপী কর্মশালার
আজ সমাপনী অনুষ্ঠান
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:০৪
ওরাল হেলথ্ ফাউন্ডেশন, বাংলাদেশ-এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে দুই দিনব্যাপী ‘টিচিং মেথোডোলজি’ শীর্ষক কর্মশালা শনিবার শুরু হয়েছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথি ছিলেন বিএমএ’র মহাসচিব প্রফেসর ডা. ইকবাল আর্সালান, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব প্রফেসর ডা. কামরুল হাসান খান, বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রুহুল আমিন মিয়া, প্রফেসর ডা. মো. শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. জুলফিকার রহমান খান, দন্ত বিভাগের ডিন প্রফেসর ডা. মো. শামসুল আলম প্রমুখ। কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরাল হেলথ্ ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সভাপতি প্রফেসর ডা. আলী আজগর মোড়ল।
আজ রবিবার কর্মশালার সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।-প্রেস বিজ্ঞপ্তি