মির্জাপুরে এক বোঁটায় ৩০ কাঁঠাল

মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের বুড়িহাটি গ্রামের আনোয়ার হোসেন (৫০) নামের কৃষকের বাড়িতে কাঁঠাল গাছের এক বোঁটায় ৩০টি কাঁঠাল ধরেছে। এক বৃন্তের মধ্যে ঝুলে থাকা ৩০ কাঁঠাল দেখতে প্রতিদিন শতশত মানুষ ভিড় করছে। গতকাল সোমবার আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে দেখা গেছে বিভিন্ন এলাকা থেকে লোকজন দল বেঁধে কাঁঠাল দেখার জন্য ভিড় করছে। আবার কিছু কিছু নারী-পুরুষ মনের আশা পূরণের জন্য এবং শরীরের রোগ মুক্তির জন্য কাঁঠালে পানি দিয়ে সেই পানি পান করছে। ৩০ কাঁঠালের মধ্যে কোন কোনটির ওজন ৬/৭ কেজি হয়েছে। এ ব্যাপারে মির্জাপুর উপজেলার কৃষি অফিসার নিখিল চন্দ্র বসাক জানান, এটা এ্যাবনরমাল পদ্ধতি এবং হরমোনাল এক্টিভিটিজ জনিত কারণে কাঁঠাল গাছের বোঁটায় একসঙ্গে বিপুল সংখ্যক কাঁঠাল ধরেছে।