লাকসামে ট্রেনে কেটে ফল বিক্রেতার মৃত্যু

শুক্রবার লাকসাম উপজেলা সদরের নোয়াখালী রেলগেটে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে কালাম মিঞা (৫২) নামে এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের দু’পাশে জনসাধারণের চলাচলের ফুটপাত দোকানিরা দখল করে না রাখলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না। এ ব্যাপারে লাকসাম রেলওয়ে থানার ওসি সুভাষ কান্তি দাস জানান, কিছু রাজনৈতিক প্রভাবশালী মহলের কারণে ফুটপাত দখলকারী এ অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা সম্ভব হয় না।