প্রাক্তন সৈনিক সংস্থার চেয়ারম্যান মেহবুব রহমান মহাসচিব মো. আলী খান

বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে মেজর (অব.) এম.এম. মেহবুব রহমান চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান মহাসচিব নির্বাচিত হন। গতকাল শুক্রবার নতুন কমিটি সংস্থার কার্যক্রমকে বেগবান করার প্রত্যয়ে পরবর্তী ৩ বত্সরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন। কমিটির অন্য সদস্যরা হলেন-কার্যকরী চেয়ারম্যান জাহিদ সারওয়ার ও মোঃ হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান এস.কে ময়েজ, আব্দুল কাদের পাটওয়ারী, এস.কে বাশার, গোলাম রসুল, আব্দুল মালেক খান প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি