ধামরাইয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার আয়োজন করে ‘স্টুডেন্ট ফোরাম’ ধামরাই। গতকাল শনিবার উপজেলার বালিয়া ইউনিয়নে বাস্তা এলাকায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ লুত্ফর রহমান, সমন্বয়ক, স্টুডেন্ট ফোরাম। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানা আওয়ামী লীগের সভাপতি, মেঘনা ব্যাংকের পরিচালক এম,এ মালেক।