শোক সংবাদ

আমেনা খাতুন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা কেন্দ ীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মাখনের মাতা আমেনা খাতুন (৯৮) গতকাল ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আজ রবিবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দক্ষিণ মৌড়াইল গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাশিদা ওয়াইজ ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলার বড় বোন রাশিদা ওয়াইজ (৮৭) গত শুক্রবার রাতে রাজধানীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)। মরহুমার পিতা মরহুম হাজী ওবায়েস সোবহান দায়রা জজ এবং স্বামী মরহুম মোস্তফা ওয়াইজ সোনালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। রবীন দাস পিরোজপুরের প্রবীণ সংগীত শিল্পী রবীন দাস (৭৩) গত শুক্রবার জেলার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। এ আর নিয়াজ আহমেদ নিয়াজ ঢাকা মেরিনার ইয়াং ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক ও স্থায়ী সদস্য এ আর নিয়াজ আহমেদ নিয়াজ (৫৭) গতকাল হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে ইয়াংস ক্লাবের সকল সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।