মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:১৫
মুশফিকুর রহমান রাজু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাসিন্দা ও মেঘনা গ্রুপের সাবেক ডিজিএম মো. মুশফিকুর রহমান রাজুর দশম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের খিলগাঁয়ের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দবির উদ্দীন আহমেদ
সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, বিশিষ্ট আইনজীবী ও আওয়ামী লীগ নেতা মরহুম দবির উদ্-দীন আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকী। আজ এ উপলক্ষে মরহুমের সিরাজগঞ্জের সোহরাওয়ার্দী সড়ক বাসভবনে এবং ঢাকায় ২৬১/ বি, খিলগাঁও চৌধুরীপাড়ায় কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের বাড়ি উল্লাপাড়া উপজেলার ইসলামপুরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
আবদুল মান্নান
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহকারী পরিচালক (প্রশাসন) ও জাতীয় কবিতা পরিষদের গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আরেফিন শামসুল হকের পিতা আবদুল মান্নানের ৯ম মৃত্যুবার্ষিকী। আজ এ উপলক্ষে তেলিপাড়া জামে মসজিদ, চান্দনা গাজীপুরে বাদ জোহর কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়েছে।
আব্দুল কাদের মিয়া
শহীদ মুক্তিযোদ্ধা ও পুলিশ কর্মকর্তা আব্দুল কাদের মিয়ার মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে তার শহীদ হওয়ার স্থান দেবীগঞ্জ থানা, পঞ্চগড় জেলা ও নিজ গ্রামে সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন, জামিরতায় সকল মসজিদে ও বাড়িতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছিল স্থানীয় প্রশাসন।