ড. ইউনূসকে সম্মান না দিয়ে সরকার বরং ক্ষতি ডেকে এনেছে
বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:৩২
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক খেতাব কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়ায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ড. ইউনূসের ক্ষমতায় যাওয়ার বাতিক নেই। তিনি কখনো রাষ্ট্রপতিও হবেন না। কিন্তু বর্তমান সরকার তাকে সম্মান না জানিয়ে বরং ক্ষতিই ডেকে এনেছে। অথচ তার নোবেল বিজয় বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করেছে। তিনি তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। তার ক্ষুদ্রঋণ কর্মসূচি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
গ্রামীণ ব্যাংক রক্ষা আন্দোলন কমিটি ইউএসএ শুক্রবার রাতে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (এ) সাবেক সংসদ সদস্য এবং যুক্তরাষ্ট্র শাখার অন্যতম উপদেষ্টা লিয়াকত আলী। তিনি বলেন, সামাজিক শান্তি, অর্থনৈতিক মুক্তিসহ নতুন দর্শনের জন্ম দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।