আগামীকাল বিএনপি সংসদীয় দলের বৈঠক
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:৩৪
আগামীকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশনে যোগদানের সম্ভাবনা রয়েছে বিরোধী দলের। ঐদিন বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ের সভাকক্ষে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত হবে। সভা থেকে তারা যোগদান করতে পারেন অথবা পরদিন যোগ দিতে পারেন। সভায় সভাপতিত্ব করবেন বিরোধী দলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক ‘ইত্তেফাক’কে বলেন, সংসদে যাবো আমরা। দলের পক্ষ থেকে বিরোধী দলীয় সকল সংসদ সদস্যকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।