ওকলাহোমায় ফের টর্নেডোর আঘাত নিহত ৫
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:৪২
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটিতে ফের টর্নেডোর আঘাতে ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক মাসহ তার সন্তান রয়েছে। টর্নেডোয় অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং অনেকে বিদ্যুিবহীন অবস্থায় রয়েছে। ১১ দিন আগে বিধ্বংসী একটি টর্নেডোর আঘাতে মুর এলাকাটি বিধ্বস্ত হয়েছিল এবং ২৪ জন নিহত হয়েছিল। খবর রয়টার্সের।
শুক্রবার রাত আটটার দিকে কমপক্ষে দুটি বা তার বেশি টর্নেডো ওকলাহোমা সিটি ও সিটির মুর এলাকায় আঘাত হানে। নিহত মা ও শিশুটি ওকলাহোমা সিটির পশ্চিমের আন্তঃরাজ্য মহাসড়কে টর্নেডোটির কবলে পড়ে। ঝড় তাদের গাড়ি উড়িয়ে নিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। রাজ্য চিকিত্সা বিভাগের কর্মকর্তা এমি এলিয়ট জানিয়েছেন, নিহত অপর তিনজনের মধ্যে একজন ইউনিয়ন সিটিতে ও আর একজন ওকলাহোমা সিটির পশ্চিমের এল রেনো এলাকায় নিহত হন। তৃতীয় জনের নিহত হওয়ার খবর তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। ঝড়ে আহত ৪০ থেকে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা সঙ্কটাপন্ন। এক সপ্তাহের মধ্যে আবার টর্নেডোর কবলে পড়া মুরের মেয়র গ্লেন লেউয়িস ঘটনাটিকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন। টর্নেডোর আঘাতে প্রায় ৫৩ হাজার লোক বিদ্যুিবহীন অবস্থায় রয়েছে। এছাড়া ইলিনয় এবং মিসৌরিতে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল সেটি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ। শুক্রবার রাজ্যের গভর্নর জে নিক্সন জরুরি অবস্থা জারি করেন।