দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা

আকলিমা আক্তার , প্রভাষক

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা প্রথমপত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

বিভীষণের প্রতি মেঘনাদ

১। মেঘনাদ ক্ষুুদ্র নর বলে লক্ষণকে অভিহিত করেন। এর সঙ্গে কোন কারণটি সম্পর্কযুক্ত?

ক) গোপনে যজ্ঞাগারে প্রবেশ

খ) বিভীষণের সঙ্গে সখ্য স্থাপন

গ) বিনা অস্ত্রে যুদ্ধের আহ্বান

ঘ) মায়াবলে গৃহে প্রবেশ

২। বিভীষণ চরিত্রে কোন বৈশিষ্ট্য অনুপস্থিত?

ক) লোভ    খ) মোহ

 গ) ধর্মান্ধতা                ঘ) আত্মানুশোচনা

৩। ধীমান ব্যক্তিরা, সমাজে সম্মানি তা ধীমান ব্যক্তি অর্থে কোন শব্দটি প্রযোজ্য?

ক) পণ্ডিত    ক) ধৈর্যশীল

গ) শিক্ষিত ঘ) জ্ঞানী

৪। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে ‘শৈবাল’ শব্দের অর্থ হিসেবে কোন শব্দটি যথার্থ?

ক) পুকুর খ) শ্যাওলা গ) ফুল           ঘ) পান

৫। ‘বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে- দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক’ ফাঁকা স্থানে কোন চরিত্রের ক্ষেত্রে এ মন্তব্য প্রযোজ্য?

ক) রাবণ খ রাম গ) বিভীষণ ঘ) মেঘনাদ

৬। নব জাগরণের সার কথার সঙ্গে সম্পর্কযুক্ত হলো-

ক) নারী শিক্ষা             খ) মানব কেন্দ্রিকতা

গ) আত্মজাগরণ            ঘ) অধিকার সচেতন

৭। ‘কী দেখি ভরিবে এ দাস হেন দুর্বল মানবে’- এ বাক্যে মেঘনাদ চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

ক) আত্ম অনুশোচনা      খ) অহংকার

গ) অমিত    ঘ) প্রতিশোধ স্পৃহা

৮। বিভীষণ জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব ও খ্যাতি বিসর্জন দেয়ায় মেঘনাদ তার সম্পর্কে কী মনোভাব ব্যক্ত করেছেন?

ক) অভিযোগ               খ) প্রতিশোধ পরায়ণ

গ) গালমন্দ                 ঘ) ভর্ত্সনা

৯। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ বাক্যাংশে বিভীষণ চরিত্রের কোন দিকটি প্রতিভাত হয়?

ক) শঠতা    খ) বিশ্বাসঘাতকতা

গ) ভণ্ডামি   ঘ) লোভ

১০। মধুসূদনের লেখনীতে রামলক্ষ্মণ চরিত্রে হীনতা প্রকাশ পাওয়ার যৌক্তিকতা হলো-

ক) নব জাগরণের প্রেরণা খ) সময়ের দাবি

গ) ধর্ম বিদ্বেষ               ঘ) ব্যক্তি স্বাধীনতা

১১। রাক্ষস রাজ্যের জয়- ঘোষণায় কোনটি স্পষ্ট হয়?

ক) পাশ্চাত্য সাহিত্যানুকরণ

খ) মানবতার জয় গ) দেবতার আনুকুল্য

ঘ) বাস্তব জীবন বিশ্লেষণ

১২। ‘হায় তাত, উচিত কি তর এ কাজ’- এ চরণে বিভীষণের প্রতি মেঘনাদের যে মনোভাব প্রকাশ পায়?

i) ভত্সনা   ii) কটুক্তি    iii) আকাঙ্ক্ষা

নিচের কোনটি সঠিক?

ক) i  খ) ii  গ) i ও iii  ঘ) ii ও iii

১৩। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে বর্ণিত লঙ্কারাজ রাবণের অধঃপতনের জন্য দায়ী-

i) কর্মদোষ

ii) ভাগ্যদোষ

iii) দেবরোষ

নিচের কোনটি সঠিক?

ক) i      খ) i ও ii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৪। ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশের নিচের যে দিকটি ফুটে উঠেছে-

i) জাতিসত্তার সংহতি

ii) দেশাত্ববোধ            iii) প্রকৃতিচেতনা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৫। ‘লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে’ পঙিক্তটির গভীর লুকায়িত আছে-

i) ঘৃণা  ii) প্রতিজ্ঞা        iii) আত্মবিশ্বাস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

উত্তর :১. গ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. গ