ত রু ণী ক থা

মাহিয়া কাউছার

মাহিয়া শুরুতে বলেন, একজন মফস্বল তরুণী হিসেবে সমাজের বাধাগুলোর কথাই বলবো। আমার মনে হয় শহরের তরুণীদের চেয়ে মফস্বলের তরুণীদের সমস্যা অনেক বেশি। আমরা চাইলেই কোন কাজ করতে পারি না। আমাদের ইচ্ছেগুলো অনেকটাই অন্যের উপর নির্ভরশীল। অবিবাহিত মেয়েরা পরিবারের সিদ্ধান্তের উপর আর বিবাহিত মেয়েরা শ্বশুর বাড়ির সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আর এ বিষয়টি নিয়ে যতই কথা হোক বা আলোচনা হোক এর কোন সমাধানই পাচ্ছি না। এর জন্যে সামাজিক সমস্যা যেমন দায়ী, পারিবারিক এবং ধর্মীয় কারণও অনেকটা দায়ী। যেখানে আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পীকার নারী সেখানে মফস্বলের নারীরা অনেকটাই পিছিয়ে। এক্ষেত্রে আমরা মেয়েরা নিজেদের যোগ্য করে তুললে কিছুটা ভূমিকা রাখা সম্ভব। এখন নারীরা সবক্ষেত্রেই কাজ করছে। মফস্বলের মেয়েরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেদের যোগ্য করে তোলে। তারা যখন একটি ভালো প্রতিষ্ঠানে পড়া কিংবা কাজ করার জন্য বাড়ি ছাড়ে তখন দেখা দেয় আরেক রকমের জটিলতার কথা বলে আমি মফস্বলের মেয়েদের ভয় পাইয়ে দিতে চাই না। আমি মনে করি লক্ষ্য ঠিক রেখে নিজেকে তৈরি করলে মফস্বলের মেয়েরাও সমাজে ভূমিকা রাখতে পারে। এখন সময় নারী-পুরুষ সবাই সমান ভাগে কাজ করার। তাই সময় হয়েছে এ বিষয়ের উপর অনেক বেশি সচেতন হওয়ার।