বিজনেস নিউজ অনলাইন অর্থসূচকডটকমের যাত্রা শুরু আজ

আজ থেকে বিজনেস নিউজ অনলাইন অর্থসূচকডটকমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির সংবাদকে প্রাধান্য দেয়া হলেও দেশ-বিদেশের প্রধান সংবাদও প্রকাশ করা হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান, অর্থসূচকডটকমের সম্পাদক জিয়াউর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অর্থসূচকের প্রধান প্রতিবেদক মো. মামুন হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনসালটিং এডিটর সুনীতি কুমার বিশ্বাস ও ব্যবস্থাপনা সম্পাদক কামরুন নাহার শরমিন। সাইটটি ভিজিট করা যাবে www.arthosuchak.com ও www.asbd.biz ঠিকানায়।