কুমিল্লায় বিএমএর উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২০:৩৬
কুমিল্লায় চিকিত্সক-কর্মচারীদের ওপর সাম্প্রতিক সময়ে একাধিকবার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিএমএ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে শনিবার টাউন হল মাঠের মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, সাবেক সভাপতি অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ ও ডা. মো. ইকবাল আনোয়ার, স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) জেলা সভাপতি ডা. মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক ডা. আবদুল বাকি আনিছ, কুমিল্লা মেডিক্যাল কলেজের (কুমেক) উপাধ্যক্ষ ডা. কে.এ মান্নান, কুমেক হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল, সিভিল সার্জন ডা. আবুল কালাম সিদ্দিক, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুজিব রহমান প্রমুখ।