মতলবে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে হাবিবা (৬) ও তন্বি (৭) নামে দুই স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার সকাল পৌনে ১০টার কালিকাপুর গ্রামের আকরাম সর্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঐ বাড়ির মনির হোসেনের স্ত্রী (তন্বির মা) বাড়ি থেকে একটু দূরে পুকুরে কাপড় ধুতে যান। এ সময় তন্বি ও হাবিবা অগোচরে তার সঙ্গে চলে যায়। কাপড় ধুয়ে তন্বির মা বাড়ি চলে আসে। কিন্তু ওরা দুজন এ ফাঁকে পুকুরের ঘাটলায় চলে যায়।

ওদের না দেখে ডাকাডাকি ও খোঁজাখুজি শুরু করলে কোথাও না পেয়ে তন্বির মা আবার সেই পুকুরের কাছে যান। তখন তাদের একজনের শরীরের অংশবিশেষ পানিতে ভাসতে দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে দুজনকে পানি থেকে তোলে। তাদের দুজনকে নারায়ণপুর বাজারে ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ জাতির পিতার ঘনিষ্ট সহচর অ্যাড. আবুল হাশেম সমাদ্দারের ইন্তেকাল

তারা দুজনেই কালিকাপুর উদয়ন কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির ছাত্রী ছিল। নিহত হাবিবার বাবা জয়নাল আবেদীন এলাকায় কৃষি কাজ করেন ও তন্বির বাবা মোঃ মনির হোসেন জাহাজের শ্রমিকের কাজ করেন।

ইত্তেফাক/নূহু