লাঠিয়ালদের হামলায় বগুড়ার চরাঞ্চলের ১০ কৃষক আহত

শনিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ডাকাতামারা চরের লাঠিয়ালদের হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চর নাংলা গ্রামের ১০ জন কৃষক আহত হয়েছে। মারাত্মক আহত অবস্থায় ৫ জনকে মাদারগঞ্জ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন রহমত আলী (৪৫), সুলাই (৪৩), মৃনাল ( ৩৭), চানমিয়া ( ৪৫) ও মনতু (৪৫)। আহত রহমত আলী জানান, শনিবার সকালে তারা নাংলা চরে তাদের জমিতে গেলে সারিয়াকান্দি উপজেলার ডাকাতামারা চরের লাঠিয়াল কুদ্দুছ মণ্ডল, ঈদ্রিশ ও খোকার নেতৃত্বে শতাধিক লোক ঐ জমি তাদের এবং বগুড়ার সীমান্ত বলে তাদের জমিতে যেতে বাধা দেয় এবং তাদের ওপর অতর্কিতে হামলা করে। এ নিয়ে মাদারগঞ্জ ও বগুড়ার সীমান্তের চরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় মামলা হয়েছে।