রায়পুরায় ডিএসএফ স্কীমে বাড়ছে প্রসূতির সংখ্যা

রায়পুরায় মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম (ডিএসএফ) এর আওতায় বছরে প্রায় ৫ হাজার প্রসূতিকে চিকিত্সা সুবিধা দেয়া হয়। এর ফলে মা ও শিশু মৃত্যু উল্লেখযোগ্যহারে কমেছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৭ সাল থেকে জাইকার অর্থায়নে শুরু হয় এই স্কীম (ডিএসএফ)। শুরুর সুবিধাভোগীর সংখ্যা ছিল ৮শ’ ৭২ জন। বছরে দুইবার সুবিধাভোগীদের মাঝে জনপ্রতি ২-৩ হাজার টাকা দেয়া হয়। সিজারিয়ানদের ৬ হাজার টাকা দেয়া হয়। সুবিধা নিতে আসা লোকেরা জানিয়েছেন, সেবা নিতে এসে অনেকেই দালালের খপ্পরে পড়ে ভোগান্তির শিকার হন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল ইসলাম বলেন, ডিএসএফ এর কার্যক্রমের আওতায় ৬ বছরে উপহারসামগ্রী ও নগদ অর্থসহ প্রায় ১০ কোটি টাকা বিতরণ করা হয়েছে।