ফরিদপুর প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের দাবি
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২০:৩৮
৩ দফা দাবিতে রবিবার ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের ফরিদপুর শাখা। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন চারটি সংগঠন এডিডি, ফরিদপুর বহুমুখী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, মহিলা উন্নয়ন ফাউন্ডেশন, প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা যৌথভাবে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদ গঠন করে।
ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ সালামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহবায়ক মোসলেউদ্দীন খান। নতুন গঠন করা এই সংগঠনটির আহবায়ক কমিটিতে রয়েছেন বিপ্লব কুমার সরকার, জেলা সচিব রাকিবুল ইসলাম, সদস্য সচিব মো, সামসুল হক, সদস্য শিমুল খান, রমজান আলী, টগর।