শ্লীলতাহানির মামলা করে রাখাইন তরুণী বিপাকে
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২০:৪০
দুইবার ধর্ষণ চেষ্টার শিকার হয়ে মামলা করে বিপাকে পড়েছেন এক রাখাইন তরুণী। ধর্ষকের উপর্যপুরি হুমকিতে ওই তরুণীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের যুবলীগ নামধারী সন্ত্রাসী সেলিমউদ্দিন সাগর মে মাসে ২ বার ক্যাংপাড়ায় গিয়ে পুরুষ সদস্যদের অনুপস্থিতে এক রাখাইন তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই তরুণীর চিত্কারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসী সাগর তাদের মারধর করে পালিয়ে যায়। ঘটনার সময় ওই তরুণীর গলা থেকে একভরি ওজনের স্বর্ণের চেইনটিও ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহত উক্ত তরুণী বাদী হয়ে স্থানীয় কাওয়ার পাড়ার মৃত জাফর মিস্ত্রির ছেলে ও যুবলীগের কথিত নেতা সেলিমউদ্দিন প্রকাশ সাগরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।