বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগ মুখোমুখি
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২০:৪০
বগুড়ায় যুবলীগ নেতা মজনু-নাহিদ হত্যাকাণ্ড নিয়ে যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ মুখোমুখি অবস্থানে। স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আসাদুর রহমান দুলুসহ নেতাকর্মীদের নামে মামলা থেকে প্রত্যাহারের দাবীতে গত শনিবার থেকে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে। এই জোড়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে যুবলীগ রবিবার শহরে বিক্ষোভ সমাবেশ আহ্বান করছে। এদিকে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় গ্রেফতারকৃত আবু জাফর সিদ্দিক রিপন ও তোতলা বাবু পুলিশ রিমান্ডে কোন তথ্যই দিচ্ছেনা বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে। হত্যাকাণ্ডের পরপরই রিপনের ধারণা ছিল তাকে মামলার আসামী না করে হয়তবা সাক্ষী করা হতে পারে। কিন্তু পুলিশ তাকে মামলা দায়ের করার আগেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। গত ২৬ মে বগুড়া জেলা যুবলীগ নেতা মজনু মিয়া ও তার ভাতিজা যুবলীগ কর্মী নাহিদ প্রামাণিককে শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকায় রিপনের বাড়িতে খুন করা হয়।