পরিণীতির চুম্বন প্রসঙ্গ!
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২১:০৪
খুব শীঘ্রই শুরু হচ্ছে ‘ইশাকজাদে’খ্যাত বলিউডের এ সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী পরিণীতির নতুন ছবি ‘হাসি তো ফাসি’র শুটিং। তবে শুটিং শুরু হওয়ার আগেই এই ছবির জন্য পরিণীতি নতুন করে আলোচনায় উঠে এলেন। কেননা, পরিচালক তার চিত্রনাট্যের কোনো এক জায়গায় সুযোগ খুঁজছেন কীভাবে পরিণীতির একটি চুম্বন দৃশ্য দেখানো যায়। কিন্তু ঠিক কোন সিক্যুয়েন্সে এই চুম্বন দৃশ্য যোগ করা যায় তাই খুঁজে হয়রান পরিচালক। এই ছবিতে পরিণীতির বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। উল্লেখ্য, পরিণীতি তার ‘ইশাকজাদে’ ছবিতে একাধিক চুম্বন দৃশ্য দেখিয়েছেন।