‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই অ্যাগেইন’

অজয় দেবগণ, ইমরান হাশমি, কঙ্গনা রানাউত ও প্রাচী দেশাই অভিনীত ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ মুক্তি পায় ২০১০ সালে। আর মুক্তির এক মাসেই ছবিটি বক্স অফিসে ১৭৮ কোটি পর্যন্ত আয় করে। বক্স অফিসে হিট এবং ছবিটি ব্যাপক আলোচিত হওয়ায় এর সিক্যুয়াল নির্মাণ শুরু করেন পরিচালক মিলন লুথরিয়া। এবার এর সিক্যুয়াল তৈরির কাজও যেন শেষ হয়ে এসেছে। আসছে ঈদে শাহরুখ খানের সঙ্গে প্রতিযোগিতায় নামবে ছবিটি। এরইমধ্যে ট্রেইলর ও গান তৈরি হয়ে গেছে। খুব শীঘ্রই বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখা যাবে ছবিটির ট্রেইলর ও গান। আর এবারের সিক্যুয়ালে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ইমরান খান, সোনাক্ষি সিনহা ও সোনালি বেন্দ্রে।