জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল চট্টগ্রাম সমিতি ঢাকা

চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে শনিবার সমিতির জীবনসদস্যদের ২০১৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছেলে-মেয়েদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্তদের চট্টগ্রাম সমিতি বৃত্তি প্রদান করা হয়। সমিতির সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি ও আজিজ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল হক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউল ইসলাম মহিম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মোবারক, বৃত্তি উপ-পরিষদের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন চৌধুরী, বৃত্তি উপ-পরিষদের সদস্য সচিব মো. কায়কোবাদ ওসমানী, সাংবাদিক শীলব্রত বড়ুয়া প্রমুখ। বৃত্তি প্রাপ্ত ও সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি