মুন্সীগঞ্জে সাংবাদিকের পিতা নিখোঁজ
টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২২:০৭
দৈনিক ইত্তেফাকের টঙ্গীবাড়ি উপজেলা সংবাদদাতা কাজী কাউসারের পিতা কাজী জহিরউদ্দিন (৮৫) সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৭ মে নারায়ণগঞ্জের ২৩২/৯ নং দেওভোগ পাক্কা রোডের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার কেওয়ার মৃত ওয়াছেল কাজীর পুত্র। এব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়রি হয়েছে। কোন সহূদয় ব্যক্তি সন্ধান পেলে তাঁর পুত্রের ০১৭২৬-২৫৫৭৫৯ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।