রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মফিজুল ইসলাম কচুয়া উপজেলার গুলবাহার গ্রামের অধিবাসী মুক্তিযোদ্ধা ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মফিজুল ইসলাম (৬৫) গতকাল রাজধানীর এক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ জোহর মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় দৈনিক যুগান্তর অফিস সম্মুখ চত্বরে। বাদ মাগরিব তার গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।