আপনার রাশিফল

১১ মে ২০১৯ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ২৮ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ এবং ৫ রমজান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ:চন্দ্র ও শুক্র। আপনার শুভ সংখ্যা:২ ও ৬। শুভ বার:সোম ও শুক্র। শুভ রত্ন:হীরা ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কারো সঙ্গে নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করা সহজ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্যও পেতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আহারে-বিহারে সতর্ক থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।