ফোকাস
বিশ্বের সেরা ধনী ও সেরা অভিনেতা একসাথে
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২০:০৫
বলিউড পারফেক্টশনিস্ট আমির খানের সঙ্গে দেখা করলেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস। গত বুধবার বিল গেটস তার নিজস্ব ব্লগে লিখেছিলেন আমিরের সঙ্গে দেখা করার তার আকুল অনুভূতির কথা। আর ব্লগে এই লেখার পরদিনই আমির খানের সঙ্গে দেখা হয় বিল গেটস। ভারতের একটি নিউজ চ্যানেলের আয়োজনে ভারতে স্বাস্থ্যকর শৌচালয় তৈরির পরিকল্পনা প্রসঙ্গে অনুষ্ঠিত হয় একটি আলোচনা অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়েই দেখা হয় আমির খান ও বিল গেটসের। উপরের ছবিতে সর্ববামে অনুষ্ঠানটির সঞ্চালক, মাঝে বিল গেটস ও ডানে আমির খান।