হলিউড বক্স অফিসের শীর্ষ তালিকায় রণবীর-দীপিকা
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২০:০৬
গেল শুক্রবার মুক্তি পেল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে আয় করে ১৯.৪৫ কোটি রুপি। শুধু তাই নয়, গত রবিবার পর্যন্ত মাত্র তিন দিনে ছবিটি বলিউড বক্স অফিসের রেকর্ডও ভঙ্গ করেছে, আয় করেছে ৬২.১১ কোটি রুপি। এর মধ্য দিয়ে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটি এখন প্রতিযোগিতায় নেমেছে হলিউডের শীর্ষ ছবিগুলোর সঙ্গে। এই প্রতিযোগিতার তালিকায় আছে বিশ্বসেরা তারকাদের আলোচিত সব চলচ্চিত্র। মুক্তির এই ৩ দিনের মধ্যে হলিউড বক্স অফিসের সেরা ১০ ছবির তালিকার নবম স্থানে অবস্থান করছে এখন ছবিটি। হলিউডের বক্স অফিসের শীর্ষে অবস্থান করছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’, যা এ পর্যন্ত আয় করেছে ৩৪.৫ মিলিয়ন ডলার। এটি মুক্তি পায় ২৪ মে। দ্বিতীয় স্থানে আছে ‘নাউ ইউ সি মি’, ছবিটি এ পর্যন্ত আয় করেছে ২৮.০৫ মিলিয়ন ডলার, এটি মুক্তি পায় ৩১ মে। যথাক্রমে ‘আফটার আর্থ’ ২৭ মিলিয়ন ডলার, ‘এপিক’ ১৬.৪ মিলিয়ন ডলার, ‘স্টার ট্রেক’ ১৬.৪ মিলিয়ন ডলার, ‘দ্য হ্যাংওভার থ্রি’ ১৫.৯ মিলিয়ন ডলার, ‘আয়রন ম্যান থ্রি’ ৮ মিলিয়ন ডলার, ‘দ্য গ্রেট গেটসবাই’ ৬.৩ মিলিয়ন ডলার এবং নবম স্থানে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ১.৬ মিলিয়ন ডলার।