‘পিঁপড়াবিদ্যা’ ও ‘ডুবোশহর’

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করছেন আরও দুটি চলচ্চিত্র ‘পিঁপড়াবিদ্যা’ এবং ছবিয়াল প্রযোজিত ‘ডুবোশহর’। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে গতকাল এক মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। চলচ্চিত্র দুটির গল্পকার, চিত্রনাট্যকার ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তিনি তার ভাবনাগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে ছবি দুটির লোগো উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘পিঁপড়াবিদ্যা’ ছবির নায়িকা বিপিএল গার্ল শীনা চৌহান, নায়ক নূর ইমরান মিঠু, সাব্বির হোসেন এবং ‘ডুবোশহর’ ছবির নায়িকা মেহজাবীন চৌধুরী ও নূশরাত ইমরোজ তিশাসহ অনেকে।