মিউজিক ক্লাব
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২০:০৭
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’ দর্শকের প্রিয় অনুষ্ঠান। দেশের বিখ্যাত শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানটির মূল আকর্ষণ। এ অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুলসহ স্বনামধন্য সংগীত স্রষ্টাদের গানের পাশাপাশি আধুনিক গানসহ উপমহাদেশের অমর শিল্পীদের কালজয়ী সব গানও পরিবেশন করা হয়। আজকের পর্বে গান গাইবেন মৌমিতা হক সেঁজুতি। নীরব খানের উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচার হবে আজ রাত ১১টা ২০ মিনিটে।