জোকস

 ছাত্র :জুন আই কাম ইন স্যার। শিক্ষক :এই নতুন ইংরেজি কবে আমদানি করলে? ছাত্র :কেন স্যার! গত মাসে আপনিই না ক্লাসে ঢোকার সময় এভাবে ইংরেজি বলতে শেখালেন। শিক্ষক :আরে গাধা, আমি তো বলেছিলাম, মে আই কাম ইন। ছাত্র :কিন্তু স্যার মে মাস তো শেষ, এখন জুন মাস চলছে!  দুই ছাত্র মারামারি করার পর শিক্ষক তাদের শাস্তি হিসেবে তাদের নিজের নাম ১০০ বার করে লিখতে বললেন। ১ম ছাত্র :স্যার আপনি রহিমের পক্ষে রায় দিয়েছেন। শিক্ষক :কেন! আমি তো দু’জনকেই সমানভাবে ১০০ বার নাম লিখতে দিয়েছি!! ১ম ছাত্র :স্যার ওর নাম হচ্ছে আব্দুর রহিম আর আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ নাহিয়ান ইবনে কামাল!  অনেকদিন পর দুই বন্ধুর দেখা হলো— ১ম বন্ধু :কিরে তোর ব্যাবসা বাণিজ্য কেমন চলছে? ২য় বন্ধু :ভালোই চলছে নিচে থেকে উপরে উঠেছি। ১ম বন্ধু :কেমন? ২য় বন্ধু :আগে করতাম জুতার ব্যবসা এখন করি টুপির ব্যবসা।  আচ্ছা উকিল সাহেব কারও কুকুর যদি অন্য কারও মুরগি খেয়ে ফেলে তবে মুরগির মালিক কি ক্ষতি পূরণ চাইতে পারে? উকিল :জ্বি পারে। মুরগির মালিক :তাহলে আমাকে ১০০ একশ টাকা দিন কারণ যে কুকুরটা আমার মুরগি খেয়েছে সেটা আপনারই। উকিল :ও আচ্ছা দিচ্ছি আগে আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য ফি হিসেবে দুইশত টাকা জমা দিন।