ব্যাংক লাভের (সুদের) ওপর অতিরিক্ত পাঁচ ভাগ অর্থ কাটা বন্ধ করা হোক

ব্যাংকের ফিকস্ড ডিপোজিটের যে লাভ বা সুদ পাওয়া যায় তার থেকে শতকরা দশ ভাগ ট্যাক্স কাটা হতো। গত বছর থেকে যাদের ইনকাম ট্যাক্স নম্বর নেই তাদের সুদের ওপর আরো অধিক পাঁচ ভাগ ট্যাক্স কাটা হচ্ছে। মোট ট্যাক্স কাটা হয় পনেরো ভাগ। ফিকস্ড ডিপোজিটের লাভের (সুদ) অর্থ দিয়ে বহু লোকের সংসার চলে। এ আক্রার বাজারে অল্প অর্থ দিয়ে সংসার চালানো এমনিতেই কঠিন ব্যাপার। তার ওপর যদি ট্যাক্সের নামে অধিক অর্থ কেটে রাখা হয় তা খুবই দুর্ভাগ্যজনক। আশা করি এবার বাজেটের সময় শতকরা পাঁচ ভাগ অর্থ কাটা বন্ধ করে দিয়ে গরিব বিনিয়োগকারীদের রক্ষা করবেন সরকার। জাহাঙ্গীর চাক্লাদার, লালবাগ, ঢাকা