রাজশাহীতে লিটনের নির্বাচনী প্রচারণায় মোহাম্মদ নাসিম

গতকাল সোমবার রাজশাহী মহানগরীতে আলোচনা, মতবিনিময় ও পথসভায় প্রদত্ত বক্তৃতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম মুক্তিযুদ্ধের পক্ষে থাকার জন্য রাজশাহী মহানগরীর ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। মোহাম্মদ নাসিম রাজশাহীর আলুপট্টির মোড়ে দৈনিক বার্তা কমপ্লেক্সের তৃতীয় তলায় নাগরিক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় প্রশিকার উপদেষ্টা ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা বলেন, গণতন্ত্র রক্ষার জন্য প্রশিকার প্রতিষ্ঠাতা কাজী ফারুকের নেতৃত্বে তৃণমূল সংগঠনগুলো কাজ করবে। বিকালে মোহাম্মদ নাসিম পশ্চিমাঞ্চল রেলওয়ের রিক্রিয়েশন ক্লাবে রেলওয়ে শ্রমিক লীগের এক আলোচনা সভায় যোগ দেন। সেখানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নূরুল ইসলাম ঠাণ্ডু।