বরিশালে তিন মেয়র
প্রার্থীকে নিয়ে ইসির
সংলাপ ১২ জুন
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২১:৪১
আগামী ১২ জুন বরিশালের তিন মেয়র প্রার্থীকে নিয়ে নির্বাচনী সংলাপ ও বিতর্কের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিবিসি যৌথভাবে এ বিতর্ক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। বুধবার বিটিভির রাত ৮টার সংবাদের পর এক ঘণ্টা সরাসরি সমপ্রচার করা হবে প্রার্থীদের এই বিতর্ক। বিতর্ক অনুষ্ঠানে অংশ নিবেন ১৪ দল সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী শওকত হোসেন হিরন, ১৮ দল সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব কামাল ও স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক খান মামুন।
সংলাপে এক মঞ্চে সকল মেয়র প্রার্থী ভোটারদের মুখোমুখি হবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন ভোটাররাও। তারা নিজ নিজ এলাকার নাগরিক সুবিধা-অসুবিধা নিয়ে মেয়র প্রার্থীদের উন্নয়ন ভাবনা সম্পর্কে প্রশ্ন করতে পারবেন।