বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়ার্ল্ড লাইফ কনজারভেশন পুরস্কার পেলেন তিনজন
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২১:৪৩
বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩ পুরস্কার প্রদান করা হবে আগামীকাল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের মাঝে এই পদক প্রদান করবেন। ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. সোহরাব উদ্দিন সরকার এবং দিনাজপুর সদর উপজেলার ভাটিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম তালুকদার এই সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি