ডিগ্রি (পাস) কোর্সে ভর্তির সময় বৃদ্ধি
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২১:৪৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) কোর্সে মনোনীত শিক্ষার্থীদের ভর্তির সময় ১০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া যে সকল শিক্ষার্থী মনোনীত হতে পারেননি তারা আগামী ১৮ থেকে ২৪ জুনের মধ্যে রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির জন্য ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ৩০ জুন এবং ভর্তির শেষ সময় ১০ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি